খেলা

দেশে ফেরার উদ্দেশে রাতে ইংল্যান্ড ছাড়বে বাংলাদেশ দল

দেশে ফেরার উদ্দেশে রাতে ইংল্যান্ড ছাড়বে বাংলাদেশ দল
দেশে ফেরার উদ্দেশে রাতে ইংল্যান্ড ছাড়বে বাংলাদেশ দল

দ্বাদশ বিশ্বকাপ থেকে হতাশা নিয়ে দেশের উদ্দেশে ইংল্যান্ড ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। লন্ডন থেকে আজ শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় রাত ৩টা ৩০ মিনিটে) এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা হবে মাশরাফির দল।

রোববার বাংলাদেশ সময় বিকাল ৫টা ২০ মিনিট রাজধানীর হযরত শাহজালাল (র) বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে ক্রিকেট দলের।

জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায় তারা। একই ভেন্যুতে পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত লড়াইয়ের পরও ২ উইকেটে ম্যাচ হারে টাইগাররা।

নিউজিল্যান্ডের হারের পর কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। ১০৬ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ম্যাচে ১২১ রান করেন সাকিব।

দু’হারের পর জয়ের প্রত্যাশা নিয়ে ব্রিস্টলে যায় মাশরাফিবাহিনী। কিন্তু শ্রীলংকার বিপক্ষে ওই ম্যাচেও হতাশা সঙ্গী হয় বাংলাদেশের। কারণ বৃষ্টিতে পরিত্যক্ত হয় ম্যাচটি। ফলে লংকানদের সাথে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ।

প্রথম ৪ ম্যাচ থেকে মাত্র ১টি জয়ে, হতাশার বৃত্তে ঘুরপাক খেতে থাকে বাংলাদেশ। সেই হতাশা পরের ম্যাচে দূর হয়। আবারো বাংলাদেশকে জয়ের ধারায় ফেরান সাকিব আল হাসান। টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ। ৩২২ রানের জয়ের লক্ষ্যে সাকিবের ১২৪ ও লিটন দাসের ৯৪ রানে জয়ের ধারায় ফিরে টাইগাররা।

তবে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি বাংলাদেশ। নটিংহামে পরের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় টাইগাররা। ৪৮ রানে ম্যাচ হারে তারা। অস্ট্রেলিয়ার ৫ উইকেটে ৩৮১ রানের জবাবে মুশফিকুর রহিমের অপরাজিত ১০২ রানে ৮ উইকেটে ৩৩৩ রান করে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার কাছে হেরে বাংলাদেশের সেমিফাইনালে খেলার আশা কঠিন হয়ে পড়ে। তাই সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া বিকল্প পথ খোলা ছিলো না বাংলাদেশের। শেষ পর্যন্ত সাকিবের অলরাউন্ড নৈপুন্যে ৬২ রানে জয় পায় টাইগাররা। ব্যাট হাতে ৫১ রান করার পাশাপাশি বল হাতে ৫ উইকেট নেন সাকিব।

আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর সেমিফাইনালে খেলার সম্ভাবনা বেঁেচ থাকে। কিন্তু কঠিন সমীকরণের ফাঁেদ পড়ে যায় বাংলাদেশ। সেমিতে খেলতে হলে লিগ পর্বের শেষ দুই ম্যাচে জিততেই হবে টাইগারদের। সেখানে তাদের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। তবে ভারতের কাছে হেরে গেলে সেমির আশা ভঙ্গ হবে। বার্মিংহামে সেটিই ঘটলো। ভারতের কাছে ২৮ রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার আশা শেষ হয়ে যায় বাংলাদেশের।

লিগ পর্বের এক ম্যাচ বাকী থাকতে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেও, জয় দিয়ে আসর শেষ করার তাগাদা ছিলো বাংলাদেশের। কিন্তু সেটিও পারলো না বাংলাদেশ। গতকাল পাকিস্তানের কাছে ৯৪ রানে ম্যাচ হেরে যায় মাশরাফির দল। তাই সেমিফাইনালে খেলতে না পারার হতাশা, হার দিয়ে বিশ্বকাপ শেষ করার হতাশা নিয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ