খেলা

আগামী সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টাইগাররা

আগামী সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টাইগাররা
আগামী সপ্তাহে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টাইগাররা

চলতি মাসেই তিনটি ওয়ানডে খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কলম্বোর উদ্দেশ্যে টাইগারদের দেশ ছাড়ার সম্ভাব্য তারিখ ২০ জুলাই। তার আগে আগামী সপ্তাহেই শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হতে পারে।

গতকাল জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ১৫ জুলাই ঘোষণা করা হতে পারে বাংলাদেশ দল। দুই-একজন ক্রিকেটার বিশ্রামে থাকলেও বাংলাদেশ দলে বড় পরিবর্তন হবে না।

স্টিভ রোডস না থাকায় লঙ্কা সফরে নতুন হেড কোচ পাওয়ার সম্ভাবনা কম। ভারপ্রাপ্ত হিসেবে আবারও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের কাঁধেই উঠতে পারে দায়িত্ব। হয়তো সেই কারণেই কিনা গতকাল নিজের গাড়িতে বসে প্রধান নির্বাচকের সঙ্গে অনেকটা সময় আলোচনা করতে দেখা গেল সুজনকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ