খেলা

এবার ওয়ালশকে বিসিবির ‘না’

এবার ওয়ালশকে বিসিবির ‘না’
এবার ওয়ালশকে বিসিবির ‘না’

একদিন আগেই বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার সঙ্গে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও সমঝোতার ভিত্তিতে তার অবসান করা হয়। এবার দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশকেও ‘না’ বলে দিল বিসিবি।

কোর্টনি ওয়ালশের সঙ্গে সদ্য সমাপ্ত বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। এই চুক্তি আর নবায়ন করা হবে না, বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

২০১৬ সালে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে কাজ শুরু করেন ক্যারিবীয় কিংবদন্তি ওয়ালশ। তবে তিন বছরে পেস বোলিংয়ের পারফরম্যান্স নিয়ে বিসিবি খুব একটা সন্তুষ্ট নয় বলে জানা গেছে।

মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আপনারা ইতোমধ্যে জেনেছেন সমঝোতার মাধ্যমে আমাদের প্রধান কোচের সঙ্গে চুক্তির অবসান করেছি। এর বাইরে কোর্টনি ওয়ালশদের সঙ্গে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। আমরা সেটাও আর নবায়ন করছি না। ফিজিওর সঙ্গেও আমরা আর চুক্তি বাড়াচ্ছি না।’ তাই ফিজিও থিহান চন্দ্রমোহনের বিদায়ও মোটামুটি নিশ্চিত।

তবে এখনো স্পিন বোলিং কোচ সুনীল যোশী, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ রায়ান কুকের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান বিসিবির প্রধান নির্বাহী। তিনি বলেন, ‘স্পিন বোলিং কোচের সঙ্গে কথা হচ্ছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। ফিল্ডিং কোচের ব্যাপারে একই।’

চলতি মাসের শেষের দিকে একটা বোর্ড মিটিংয়ের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান বিসিবির প্রধান নির্বাহী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ