খেলা

ফেদেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন জোকোভিচ

ফেদেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন জোকোভিচ
ফেদেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন জোকোভিচ

উইম্বলডনের মহাকাব্যিক ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ। ৭-৬, ১-৬, ৭-৬, ৪-৬, ১৩-১২-এ হারালেন রজার ফেদেরারকে।

প্রথম সেট টাইব্রেকারে জেতেন জোকোভিচ। দ্বিতীয় সেটে ফেদেরার ৬-১-এ জিতে ফিরে আসেন। তৃতীয় সেট জোকোভিচ ৭-৬ (৭-৪) জেতেন। চতুর্থ সেট আবার জেতেন ফেদেরার। পঞ্চম সেট দেখল এক অন্য লড়াই। একসময়ে ৪-২-এ এগিয়ে গিয়েছিলেন জোকোভিচ। পরে দারুণভাবে প্রত্যাবর্তন ঘটে ফেদেরারের। মরিয়া লড়াই করেন দুই সুপারস্টার। শেষমেশ জোকার জিতলেন। হার মানলেন ফেদেরার।

এ দুই প্রতিপক্ষ যতবার মুখোমুখি হয়েছে, ততবার তাদের র‌্যাকেট ঝলসে উঠেছে। দুই তারকার ম্যাচ জন্ম দিয়েছে টেনিস মহাকাব্যের। রোববারের ফাইনাল বোধহয় আগের সব লড়াইকে ছাপিয়ে গেল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ