খেলা

শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের কোচ সুজন

শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের কোচ সুজন
শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের কোচ সুজন

স্টিভ রোডস উপাখ্যান শেষ। হাতে কোন নতুন কোচও নেই। তাই খালেদ মাহমুদ সুজনই ভরসা। সেটা আগেই বোঝা যাচ্ছিল। সপ্তাহ খানেক আগেও গণমাধ্যমে সে খবর প্রকাশিত হয়েছে। ওদিকে সুজনও জানিয়ে রেখেছেন, দায়িত্ব পেলে আমিই তা পালন করবো।

শেষ খবর, শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খালেদ মাহমুদ সুজনই হচ্ছেন বাংলাদেশ দলের কোচ। জাতীয় দল ব্যবস্থাপনা, পরিচালনা ও তত্ত্বাবধায়ক তথা ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এ তথ্য।

আকরাম খান জানান, ‘স্টিভ রোডস এর সাথে সব সম্পর্ক চুকে গেছে। আমাদের হাতে আর কোন বিকল্প নেই। আর সুজনও তৈরি আছে। তাই আমরা হয়তো তার হাতেই কোচিংয়ের দায় দায়িত্ব তুলে দিচ্ছি। সব কিছু ঠিক থাকলে সুজনই শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন।’

আকরাম আরো জানিয়েছেন, আগামী ১৭ জুলাই জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে। আর ২৩ জুলাই টাইগাররা শ্রীলঙ্কা সফরে যাবে।

২৬ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচও। ২৮ এবং ৩১ জুলাই অনুষ্ঠিত হবে পরের দুই ম্যাচ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ