খেলা

কোচ নিয়োগের বিজ্ঞপ্তি ভারতীয় বোর্ডের

কোচ নিয়োগের বিজ্ঞপ্তি ভারতীয় বোর্ডের
কোচ নিয়োগের বিজ্ঞপ্তি ভারতীয় বোর্ডের

পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ভারত সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয়। দলের নেতৃত্বে থাকা বিরাট কোহলি এবং কোচের দায়িত্বে থাকা রবি শাস্ত্রীর ভূমিকা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠে গেছে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই ভারতের অধিনায়ক করা হতে পারে রোহিত শর্মাকে। ওয়ানডে দলের স্থায়ী নেতৃত্বও পেয়ে যেতে পারেন তিনি। কোহলি থাকবেন টেস্টের অধিনায়ক। এছাড়া কোচিং প্যানেলে আসতে পারে পরিবর্তন।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এরই মধ্যে নতুন কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পরেই কোচের মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রীসহ সঞ্জয় বাঙ্গার, ভরত অরুণদের। উইন্ডিজ সফর শেষে নতুন কোচ নিয়োগ নেওয়া হবে। শাস্ত্রীরাও নতুন মেয়াদে দায়িত্ব পেতে পারে। অন্যদের তাই আবেদন করতে হলেও শাস্ত্রীসহ ভারতীয় দলের বাকি সাপোর্ট স্টাফদের আবেদন করতে হবে না। তারা সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।

বোর্ড বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধান কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ফিজিওথেরাপিস্ট ছাড়াও প্রশাসনিক ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। ৩০ জুলাই পর্যন্ত এসব পদে আবেদন করা যাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ