খেলা

শ্রীলঙ্কা সফরে অধিনায়ক তামিম, ফিরছেন তাসকিন

শ্রীলঙ্কা সফরে অধিনায়ক তামিম, ফিরছেন তাসকিন
শ্রীলঙ্কা সফরে অধিনায়ক তামিম, ফিরছেন তাসকিন

আসন্ন শ্রীলংকা সফরে যাচ্ছেন না বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার অনুপস্থিতিতে এ সফরে সীমিত ওভারের সিরিজটিতে টাইগারদের নেতৃত্ব দেবেন ওপেনার তামিম ইকবাল।

শুক্রবার রাতে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এই খবরটি জানিয়েছেন।

এর আগে সন্ধ্যার জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, মিরপুরে অনুশীলনের সময় মাশরাফি চোট পেয়েছেন। এ কারণে মাশরাফি শ্রীলংকা সফরে যাচ্ছেন না।

জানা গেছে, সিরিজকে সামনে রেখেই আজ সন্ধ্যায় শেরে বাংলার সেন্ট্রাল নেটে ফ্লাডলাইটের আলোয় বোলিং অনুশীলন করছিলেন মাশরাফি। সেখানে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন টাইগার অধিনায়ক।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, 'অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মাশরাফি। চোটটি গুরুতর যা সারতে চার সপ্তাহের মতো লাগবে। তাই এক মাসের মধ্যে কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবেন না তিনি।'

সে হিসাবে শ্রীলংকা সিরিজ থেকে ছিটকে গেলেন মাশরাফি।

আগামী শনিবার দলের সঙ্গে শ্রীলঙ্কার উড়ে যাবেন বহুদিন জাতীয় দলে অনুপস্থিত থাকা তাসকিন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ