খেলা

কলম্বোতে পৌঁছেছে জাতীয় দলের ক্রিকেটাররা

কলম্বোতে পৌঁছেছে জাতীয় দলের ক্রিকেটাররা
কলম্বোতে পৌঁছেছে জাতীয় দলের ক্রিকেটাররা

আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে তামিম ইকবালের নেতৃত্বে ১৪ সদস্যের দলটি কলম্বোতে পৌঁছায়। এর আগে, শনিবার বাংলাদেশ সময় দুপুর একটার দিকে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছাড়ে টাইগাররা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও বাংলাদেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সব কয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬, ২৮ এবং ৩১ জুলাই।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশাল পেরেরা, আবিস্কা ফার্নান্দো, কুসল মেন্ডিজ, অ্যাঞ্জেলো ম্যাথুস, লাহিরু থিরিমান্নে, শেহান জয়সুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান দিকবেলা, দাসুন সানাকা, বান্দিু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপনসো, লক্ষণ সান্দাকান, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ, কাসুন নাজিথা,লাহিরু কুমারা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাহিরু মুদাশাংকা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ