খেলা

বাংলাদেশ সফরে আসছে না জিম্বাবুয়ে

বাংলাদেশ সফরে আসছে না জিম্বাবুয়ে
বাংলাদেশ সফরে আসছে না জিম্বাবুয়ে

ক্রিকেট বোর্ডের উপর আইসিসির স্থগিতাদেশের পর বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নিল জিম্বাবুয়ে। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে বাংলাদেশের আয়োজনে এ সময়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। শুধু বাংলাদেশ সফর নয়, দলটি আসন্ন মৌসুমে তাদের ঘরোয়া খেলা ও এফটিপির সূচি অনুযায়ী খেলতে পারছে না। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাছাড়া অনিশ্চয়তায় পড়েছে দলটির পুরুষ ও নারীদের ক্রিকেটের বাছাইপর্বের খেলাও।

জিম্বাবুয়ের ক্রিকেটের সাম্প্রতিক সঙ্কট কাটাতে জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ অবস্থায় জিম্বাবুয়ে সফর না করায় এই সিরিজটি ত্রিদেশীয় সিরিজের পরিবর্তে দ্বিপাক্ষিক সিরিজে পরিণত হবে।

বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানিয়েছে, আইসিসির এই সিদ্ধান্তের ফলে এখন খেলোয়াড় ও স্টাফদের হয়তো আগামী দিনগুলো বেতন ছাড়াই কাটাতে হবে।

আইসিসির এমন সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্যারিয়ার হুমকির মুখে পড়বে। অলরাউন্ডার সলোমন মিরে ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

এদিকে ক্রিকেটারদের বৈশ্বিক সংগঠন ফিকা জিম্বাবুয়ে বোর্ডের স্থগিতাদেশের বিষয়ে আইসিসির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। বোর্ডের উপর স্থগিতাদেশের ফলে দেশটির ক্রিকেটারদের ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে বলেও জানিয়েছে সংগঠনটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ