খেলা

টেস্ট ও সীমিত ওভারের জন্য পৃথক অধিনায়ক ও কোচ নিয়োগ দিতে পারে পিসিবি

টেস্ট ও সীমিত ওভারের জন্য পৃথক অধিনায়ক ও কোচ নিয়োগ দিতে পারে পিসিবি
টেস্ট ও সীমিত ওভারের জন্য পৃথক অধিনায়ক ও কোচ নিয়োগ দিতে পারে পিসিবি

ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর এবার টেস্ট ও সিমিত ওভার ফর্মেটে ভিন্ন ভিন্ন প্রধান কোচ ও অধিনায়ক নির্বাচন করতে পারে পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি ঘনিষ্ট সূত্র ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানান, এ মাসের শেষ দিকে অনুষ্ঠেয় ক্রিকেট কমিটির সভায় তিন ধরনের ফর্মেটে ভিন্ন ভিন্ন অধিনায়ক ও কোচ নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।

সুত্রটি জানায়, ‘আগামী বছর অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপের আগে যেহেতু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে পাকিস্তানকে শ্রীলংকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিপক্ষে আটটি টেস্ট খেলতে হবে তাই লংগার ভার্সনে দলের পারফরমেন্সের উন্নতির বিষয়ে পিসিবি কিছুটা শংকিত।

আগামী বছর টি-২০ বিশ্বকাপ ও টি-২০ এশিয়া কাপের আগে পাকিস্তান দল মাত্র তিনটি ওয়ানডে খেলবে। কিন্তু সংক্ষিপ্ত ভার্সনে খেলবে নয় থেকে দশটি ম্যাচ। যে কারণে সাদা ও লাল বলে ভিন্ন ভিন্ন অধিনায়ক ও কোচের বিষয়টি বিবেচনা করছে পিসিবি।’

পিসিবি ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান ক্রিকেট কমিটির সদস্য ওয়াসিম আকরামের সঙ্গে বৈঠক করেছেন। সাবেক এ পেসার টি-২০ বিশ্বকাপ পর্যন্ত সিমিত ওভারের জন্য অধনায়ক হিসেবে সরফরাজ আহমেদ ও কোচ হিসেবে মিকি আর্থারকে রেখে দেয়ার পরামর্শ দিয়েছেন।

সূত্রটি আরো জানায়, ‘কিন্তু বোর্ড এখন টেস্ট ও সিমিত ওভার ক্রিকেটের জন্য পৃথক পৃথক অধিনায়ক, হেড কোচ নিয়োগ দানের বিষয়টি বিবেচনা করছে। তবে সব ফর্মেটের জন্য সাপোটিং স্টাফ, ম্যানেজার, বোলিং কোচ, ব্যোটিং কোচ, ট্রেইনার, ফিল্ডিং কোচ ও ফিজিওথেরাপিস্ট একই থাকবে।’

পাকিস্তান দল বর্তমানে ওয়ানডে র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে এবং টি-২০ ক্রিকেটে শীর্ষ স্থানে রয়েছে। তবে সরফরাজ ও আর্থার গত আড়াই বছরে টেস্ট ক্রিকেটে কোন কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে। সাত নম্বরে থাকা টেস্ট দল নিজ মাঠে শ্রীলংকা ও নিউজিল্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর দক্ষিণ আফ্রিকায় গো-হারা হেরেছে।

সূত্রঃ বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ