খেলা

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের আমির

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের আমির
টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের আমির

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিলেন পাকিস্তানী ফাস্ট বোলার মোহাম্মদ আমির। লংগার ভার্সন থেকে বিদায় নিলেও পাকিস্তানের হয়ে সিমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) মাধ্যমে দেয়া এক বিবৃতিতে আমির বলেন,‘ ক্রিকেটের সবচেয়ে আকর্ষনীয় ও ঐতিহাসিক ফর্মেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা এক বিরল সম্মানের বিষয়। তবে সাদা বলে আরো মনোযোগী হওয়ার লক্ষ্যে আমি লংগার ভার্সন থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

‘পাকিস্তানের হয়ে খেলা আমার স্বাভাবিক ইচ্ছা এবং উদ্দেশ্য এবং আগামী বছর টি-২০ বিশ্বকাপসহ দলের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজের সর্বোচ্চটা উজার করে দিতে শারিরীকভাবে সুস্থ থাকতে আমি সর্বোচ্চ চেস্টা করব। এমন সিদ্ধান্ত নেয়াটা মোটেই সহজ নয় এবং বেশ কিছু দিন যাবত আমি এ বিষয়ে চিন্তা করেছি। তবে যেহেতু খুব শিগগিরই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু হতে যাচ্ছে এবং পাকিস্তানে বেশ কিছু চিত্তাকর্ষক তরুণ ফান্ট বোলার আছে, তাই তাদের সুযোগ করে দিতে অবসর নেয়ার জন্য এটাই আমার সঠিক সময়, যাতে নির্বাচকরা তাদের পরিকল্পনামত এগোতে পারেন।’

তিনি আরো বলেন,‘ আমি আমার সকল সতীর্থ এবং একই সঙ্গে লাল বলের সকল প্রতিপক্ষকে ধান্যবাদ জানাতে চাই। আমার বুকে সোনালী রঙ্গের তারকা চিহ্নিত জার্সি পড়ার সুযোগ দানের জন্য আমি পিসিবিকেও ধন্যবাদ জানাতে চাই। আমি আমার সকল কোচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

পিসিবি ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খান বলেন,‘ সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে বাঁ-হাতি ফাস্ট বোলারদের মধ্যে সবচেয়ে চিত্তাকর্ষক ও মেধাবীদের একজন আমির।’

‘একজন তরুণ ক্রিকেটার হিসেবে অনেক বড় ভুল করেছিল এবং কেবলমাত্র একজন ক্রিকেটার নয় একজন ভাল মানুষ হয়ে সে আরো শক্তভাবে ফিরে এসেছে। মাঠের দক্ষতা ও ব্যক্তিত্ব লংগার ভার্সনে ড্রেসিংরুমে তার অভাব অনুভুত হবে। তবে আমরা তার সিদ্ধান্তকে শ্রদ্ধা করি এবং আশা করছি সিমিত ওভারে পাকিস্তান ক্রিকেটে তার গুরুত্বপুর্ন অবদান অব্যাহত থাকবে।’

২০০৯ সালে গলে শ্রীলংকার বিপক্ষে আমিরের টেস্ট াভিষেক ঘটে। ৩৬ টেস্ট ক্যারিয়ারে ৩০.৪৭ গড়ে তিনি ১১৯ উইকেট শিকার করেছেন।

টেস্ট ক্রিকেটে তার সেরা বোলিং ফিগার ২০১৭ সালের এপ্রিলে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ রানে ৬ উইকেট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ