খেলা

পেস বোলিংয়ে ল্যাঙ্গাভেল্ট, স্পিনে ভেট্টরিকে কোচ নিয়োগ

পেস বোলিংয়ে ল্যাঙ্গাভেল্ট, স্পিনে ভেট্টরিকে কোচ নিয়োগ
পেস বোলিংয়ে ল্যাঙ্গাভেল্ট, স্পিনে ভেট্টরিকে কোচ নিয়োগ

দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার চার্ল ল্যাঙ্গাভেল্টকে পেস বোলিং কোচ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরিকে স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার বোর্ড সভা শেষে এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাদের নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে ল্যাঙ্গাভেল্ট স্থায়ীভাবে নিয়োগ পেয়েছেন। অপরদিকে ভেট্টরি কাজ করবেন মোট ১০০ দিন।

এদিকে বোর্ড সভায় দলের প্রধান নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমনকে স্বপদে বহালের সিদ্ধান্ত হয়েছে। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বোর্ড।

নির্বাচক প্যানেল হবে দ্বিস্তর বিশিষ্ট। যার মধ্যে নির্বাচক প্যানেলে থাকছেন নান্নু ও হাবিবুল বাশার। তারা দল নির্বাচন করবেন। এছাড়া নির্বাচক কমিটিতে থাকবেন বিসিবির পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, প্রধান কোচ, অধিনায়ক ও প্রধান নির্বাচক। বোর্ড সভা শেষে এ সিদ্ধান্ত জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ