খেলা

‘মার্কা লিজেন্ড’ পুরস্কার পেলেন রোনালদো

‘মার্কা লিজেন্ড’ পুরস্কার পেলেন রোনালদো
‘মার্কা লিজেন্ড’ পুরস্কার পেলেন রোনালদো

মর্যাদাপূর্ণ ‘মার্কা লিজেন্ড’ পুরস্কার পেলেন বিশ্বব্যাপী তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মাদ্রিদের টেটরো রেইনা ভিক্টোরিয়াতে এক অনাড়ম্বর আয়োজনে তাঁর হাতে এ পুরস্কারটি তুলে দেন স্প্যানিশ জনপ্রিয় গণমাধ্যম মার্কার ডিরেক্টর হুয়ান লাগনাসিও গায়ার্দো। এ সময় রোনালদোকে দেখার জন্য ভিড় করেছিলেন ভক্তরা।

অনুষ্ঠানে অনান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ফেলিপে দেল কাম্পো, রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেস, তার বান্ধবী জর্জিনা রদ্রিগেস ও রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস।

পুরস্কার পেয়ে গণমাধ্যমকে রোনালদো বলেন, ‘এই ট্রফিটি আমার মিউজিয়ামের সেরা জায়গাটিতেই স্থান পাবে। মাদ্রিদ আমার কাছে বিশেষ কিছু। আমি অনেক জায়গাই ভ্রমণ করেছি, তবে মাদ্রিদ সব থেকে আলাদা। মূলত রিয়াল মাদ্রিদে আমার সফলতার জন্যই এই পুরস্কারটি পেলাম।’

তিনি আরো বলেন, ‘এটি একটি স্প্যানিশ ট্রফি এবং এটা পেয়ে আমি খুবই সম্মানিত বোধ করছি। এটা অর্জন করার পেছনে যারা সাহায্য করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ। এটা আমার জন্য গর্বের এবং আমি আশা করি মাদ্রিদে খুব দ্রুতই ফিরবো।’

এর আগে এই পুরস্কারটি ঘরে তোলেন রাফায়েল নাদাল, মাইকেল জর্ডান, মাইকেল ফেলেপস, মার্ক মারকুয়েস, পাও গ্যাসলো, মিগুয়েল ইনদুরাইন, উসাইন বোল্ট ও রজার ফেদেরার। আর ফুটবলারদের মধ্যে লিওনেল মেসি, রাউল গঞ্জালেস, দিয়েগো ম্যারাডোনা, পেলে ও পাওলো মালদিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ