খেলা

ভারত সিরিজ দিয়ে টেস্ট বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ

ভারত সিরিজ দিয়ে টেস্ট বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ
ভারত সিরিজ দিয়ে টেস্ট বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ দিয়ে আগামী পহেলা আগষ্ট থেকে শুরু হচ্ছে দুই বছর মেয়াদী আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ বা টেস্ট বিশ্বকাপ। আর বাংলাদেশের টেস্ট বিশ্বকাপ শুরু হবে আগামী নভেম্বরে ভারত সফরের ম্যাচ দিয়ে।

৯টি টেস্ট খেলুড়ে দলকে নিয়ে শুরু হচ্ছে টেস্ট বিশ্বকাপ চ্যাম্পিয়নশীপ। দলগুলো হলো- ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১ আগস্ট ২০১৯ থেকে ৩০ এপ্রিল ২০২১ সাল পর্যন্ত অনুষ্ঠিত হবে এই আসর।

আগামী দুই বছরে ২৭টি সিরিজে ৭১টি টেস্ট খেলবে দলগুলো। ৩০ এপ্রিল ২০২১-এর শেষে যে দুই দল লিগের পদ্ধতির পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকবে তাদের মধ্যে জুন মাসে লর্ডসে টেস্ট বিশ্বকাপের ফাইনাল হবে।

আইসিসির নতুন নিয়মে বাংলাদেশের ছয় প্রতিপক্ষ : ভারত, শ্রীলংকা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। তাদের বিপক্ষে দুটি করে এবং শ্রীলংকা-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি করে টেস্ট খেলবে।

দুই বছরে হোম ও অ্যাওয়েতে ১৪টি টেস্ট খেলবে বাংলাদেশ। সাতটি নিজেদের মাটিতে, সাতটি দেশের বাইরে। চলতি বছর নভেম্বরে ভারতের বিপক্ষে দু’টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের টেস্ট বিশ্বকাপ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ