খেলা

রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারাল টটেনহ্যাম

রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারাল টটেনহ্যাম
রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারাল টটেনহ্যাম

অডি কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারাল টটেনহ্যাম। ফাইনালে স্পারদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।

প্রাক মৌসুমে দুর্দশা কাটেনি রিয়ালের। আতলেতিকোর কাছে পেয়েছে লজ্জার হার। টটেনহ্যামের বিপক্ষেও হতাশা কাটেনি গ্যালাক্টিকোদের। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শুরু থেকে স্পারদের দাপট। মুহুর্মুহু আক্রমণে রিয়াল রক্ষণে চাপ বাড়ায় সন হিউং মিন-হ্যারি কেইনরা।

২১ মিনিটে মার্সেলোর ভুলের সুযোগ কাজে লাগান কেইন। নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে দেন দলকে। পাঁচ মিনিট পর সমতায় ফেরার সহজ সুযোগ মিস করেন বেনজেমা। দ্বিতীয়ার্ধেও গোলশোধে মরিয়া রিয়াল।

তবে ফিনিশিং দুর্বলতায় পায়নি গোলের দেখা। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে জিদানের দল। আরেক সেমিতে ফেনারবাচেকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। হ্যাটট্রিক করেছেন থমাস মুলার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ