খেলা

আন্তর্জাতিক রেটিং দাবা শুরু বৃহস্পতিবার

আন্তর্জাতিক রেটিং দাবা শুরু বৃহস্পতিবার
আন্তর্জাতিক রেটিং দাবা শুরু বৃহস্পতিবার

চতুর্থ আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা আগামীকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় ক্রীড়া পরিষদের তৃতীয় তলাস্থ বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে।

সবার জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী দাবা খেলোয়াড়দের আজ বুধবারের মধ্যে নির্ধারিত এন্ট্রি ফিসহ নাম জমা দিতে বলা হয়েছে। ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতা সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বিজয়ীদের নগদ দেড় লাখ টাকা ও ওয়ালটন সামগ্রী পুরস্কার দেয়া হবে।

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দাবা ফেডারেশন এটি আয়োজন করছে। গতকাল দুপুরে বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে এক প্রেস-ব্রিফিংয়ে প্রতিযোগিতার বিস্তারিত জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও হেড অব গেমস অ্যান্ড স্পোর্টিস ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ দাবা ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি কে এম শহিদউল্যা, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি গাজী সাইফুল তারেক ও প্রতিযোগিতার প্রধান বিচারক মো. হারুন অর রশিদ। খবর বিজ্ঞপ্তির।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ