খেলা

তিন মাসের জন্য নিষিদ্ধ মেসি

তিন মাসের জন্য নিষিদ্ধ মেসি
তিন মাসের জন্য নিষিদ্ধ মেসি

আর্জেন্টিনার তারকা ফুটবলার ও অধিনায়ক লিওনেল মেসিকে আন্তর্জাতিক ফুটবল থেকে আগামী তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে জরিমানা করা হয়েছে ৫০ হাজার ডলার ইউএস ডলার। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমিবল এই নিষেধাজ্ঞা আদেশ জারি করেছে। খবর বিবিসির।

এই নিষেধাজ্ঞার ফলে মেসি আর্জেন্টিনার হয়ে তিনটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারছেন না। ম্যাচগুলো আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে চিলি, জার্মানি ও মেক্সিকোর বিপক্ষে রয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে কনবিলমকে দুর্নীতিগ্রস্থ বলে মন্তব্য করায় এই শাস্তি পাচ্ছেন মেসি।

তবে কনবিলমের এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন মেসি। এজন্য মেসির হাতে সময় রয়েছে ৭ দিন।

এর আগে মেসিকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা করেছিল কনমিবল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ