খেলা

পিএসজিকে জেতালেন এমবাপ্পে-ডি মারিয়া

পিএসজিকে জেতালেন এমবাপ্পে-ডি মারিয়া
পিএসজিকে জেতালেন এমবাপ্পে-ডি মারিয়া

কিলিয়ান এমবাপ্পে ও অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে রেনেকে ২-১ ব্যবধানে হারিয়ে ফরাসি সুপার কাপের শিরোপা ঘরে তুললো পিএসজি। এদিন ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও বিরতির পর দুই তারকার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসের দলটি।

লিগ শিরোপা জয়ী ও ফরাসি কাপজয়ীর মধ্যে এই এক ম্যাচের টুর্নামেন্ট হয়ে থাকে। এ বছরের এপ্রিলে রেনের কাছে ফরাসি কাপে হেরেছিল পিএসজি।

চীনের শেনজেনে ১৩ মিনিটে রেনের অ্যাদ্রিয়েন হুনো গোল করে দলকে এগিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে এমবাপ্পে ও ৭৩ মিনিটে ডি মারিয়া গোল করে টমাস টুখেলের শিষ্যদের জয় নিশ্চিত করেন।

ফরাসি সুপার কাপে এনিয়ে টানা সাতবার চ্যাম্পিয়ন হলো পিএসজি। আর মোট শিরোপা ঘরে তুলেছে নয়বার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ