খেলা

ইংলিশ ক্লাবের কোচ হচ্ছেন শেন ওয়ার্ন

ইংলিশ ক্লাবের কোচ হচ্ছেন শেন ওয়ার্ন
ইংলিশ ক্লাবের কোচ হচ্ছেন শেন ওয়ার্ন

কোচিংয়ের অভিজ্ঞতা নতুন নয় শেন ওয়ার্নের জন্য। আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসরের পর ২০০৮ সালে আইপিএলের দল রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব ও কোচ দুই পদ-ই সামলান তিনি। কিংবদন্তি লেগ স্পিনার এবার কোচিংয়ের দায়িত্ব নিয়েছেন ইংলিশ ক্রিকেট ক্লাব দ্য হান্ড্রেডের।

২০২০ সালে ইংল্যান্ডে প্রথমবারের মতো শুরু হচ্ছে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট। তাতে লন্ডনের লর্ডসভিত্তিক ক্লাব দ্য হান্ড্রেডের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ওয়ার্ন।

নতুন দায়িত্ব পাওয়ার পর ওয়ার্ন বলেন, ‘নতুন ব্রান্ডের এই টুর্নামেন্টে কোচিংয়ের সুযোগ পাওয়া এবং আধুনিক যুগের ক্রিকেটারদের সঙ্গে কাজ করা আমার জন্য সত্যিই খুব উপভোগ্য হবে এবং চ্যালেঞ্জের জন্য আমি মুখিয়ে আছি।’

৪৯ বছর বয়সী ওয়ার্ন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা লেগ-স্পিনার হিসেবে বিবেচিত। সাবেক অজি তারকা ১৪৫ টেস্টে নিয়েছেন ৭০৮ উইকেট।

টুর্নামেন্টে দ্য হান্ড্রেডের নারী ক্রিকেট দলের দায়িত্ব সামলাবেন লিসা কেইথলি। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইতিহাসে এর আগে কোনো নারী কোচের দায়িত্ব পালন করেননি। এবার ১০০ বলের টুর্নামেন্টে ইতিহাসই লিখতে যাচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ