খেলা

গল টেস্ট: আজ জিততে মাঠে নামবে লংকানরা

গল টেস্ট: আজ জিততে মাঠে নামবে লংকানরা
গল টেস্ট: আজ জিততে মাঠে নামবে লংকানরা

নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্ট জয়ের পথে স্বাগতিক শ্রীলংকা। জয়ের জন্য ২৬৮ রানের জবাবে চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ১৩৩ রান তুলেছে লংকানরা। ম্যাচের শেষদিনে আরও ১৩৫ রান করতে হবে শ্রীলংকাকে। হাতে আছে ১০ উইকেট।

১৮ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ১৯৫ রান করেছিলো নিউজিল্যান্ড। তাই দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে ১৭৭ রানে এগিয়েছিলো কিউইরা। উইকেটরক্ষক বিজে ওয়াটলিং ৬৩ ও উইলিয়াম সমারভিল ৫ রানে অপরাজিত ছিলেন।

শ্রীলংকার সামনে বড় টার্গেট দিতে ওয়াটলিং-এর দিকে তাকিয়েছিলো নিউজিল্যান্ড। ওয়াটলিং চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। শ্রীলংকার ডান-হাতি পেসার লাহিরু কুমারা ৭৭ রানে থামিয়ে দেন ওয়াটলিংকে। তার ১৭৩ বলের ইনিংসে ৬টি চার ছিলো।

তবে বড় ইনিংস খেলার পথেই ছিলেন সমারভিল। তাই শেষ দুই ব্যাটসম্যানকে নিয়ে লড়াই করার চেষ্টা করেছেন তিনি। তাতে কিছুটা হলেও সফল হয়েছেন সমারভিল। ট্রেন্ট বোল্টকে নিয়ে ৩৬ ও আজাজ প্যাটেলকে নিয়ে ২৫ রান যোগ করেন সমারভিল। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২৮৫ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জয়ের জন্য ২৬৮ রানের টার্গেট পায় শ্রীলংকা। সমারভিল অপরাজিত ৪০, বোল্ট ২৬ ও প্যাটেল ১৪ রান করেন। শ্রীলংকার এম্বুলদেনিয়া ৪টি ও ডি সিলভা ৩টি উইকেট নেন।

জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্যে দুর্দান্ত ব্যাটিং করেন শ্রীলংকার দুই ওপেনার অধিনায়ক দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। দিন শেষে করুনারত্নে ২টি চারে ১৬৮ বলে ৭১ ও থিরিমান্নে ৪টি চারে ১৩২ বলে ৫৭ রানে অপরাজিত আছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ