খেলা

টাইগারদের নিয়ে পরিকল্পনার কথা বললেন নতুন দুই কোচ

টাইগারদের নিয়ে পরিকল্পনার কথা বললেন নতুন দুই কোচ
টাইগারদের নিয়ে পরিকল্পনার কথা বললেন নতুন দুই কোচ

দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হলেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট। এ সময় বাংলাদেশের ক্রিকেট নিয়ে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন দুই প্রোটিয়া কোচ। আজ বুধবার মিরপুরের হোম অব ক্রিকেটে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প শেষে মিডিয়া ব্রিফিংয়ে আসেন তারা।

প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘বাংলাদেশে কাজ করাটা বেশ চ্যালেঞ্জিং। কোচ হিসেবে যদি আপনি যদি জানেন আপনার দায়িত্ব কি তবে কাজটা অনেক সহজ হয়ে যায়। আমিও এটা উপভোগ করি। এদেশের ক্রিকেট নিয়ে সমর্থকদের প্রত্যাশা বেশি। আমার প্রধান কাজ এখন ক্রিকেটারদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা। বাংলাদেশ কিন্তু খারাপ দল না। বিশ্বকাপে ভালো করেছে। ফলাফল যাই হোক না কেন বাংলাদেশ কিন্তু ইতিবাচক ক্রিকেট খেলেছে। সবসময় ফলাফল দিয়ে সবকিছু বিচার করা যায় না।’

অন্যদিকে পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্টও শুনিয়েছেন আশার কথা। বলেন, ‘এই উপমহাদেশে উইকেট গুলো স্পিন সহায়ক হয়ে থাকে। সেই দিক দিয়ে এখানে কাজ করাটা বেশ চ্যালেঞ্জিং। নতুন বলে বল করাটাও কঠিন। বোলিংয়ের টেকনিক্যাল দিকগুলো জানতে হয়। ৫০ ওভারের ক্রিকেট বলুন আর টেস্ট ক্রিকেট বলুন নতুন বলে বল করাটা গুরুত্বপূ। পেস বোলিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লাইন-লেন্থ ঠিক রেখে বল করা। এগুলো নিয়েই আগে কাজ করব।’

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে নতুন এই দুই কোচের বাংলাদেশ যাত্রা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ