খেলা

সতীর্থ-সহকারীদের নিয়ে কোহলির ‘বিচ পার্টি’

সতীর্থ-সহকারীদের নিয়ে কোহলির ‘বিচ পার্টি’
সতীর্থ-সহকারীদের নিয়ে কোহলির ‘বিচ পার্টি’

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে শুরু হতে চলা টেস্টের মধ্যে দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করতে চলেছে ভারত। তার আগে সতীর্থ ও সহকারী স্টাফদের নিয়ে ‘বিচ পার্টি' করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অ্যান্টিগুয়ার জলি সৈকতে সকলের সঙ্গে জলক্রীড়ার ছবি পোস্ট করলেন তিনি। সেই সঙ্গে লিখলেন, ‘দারুণ দিনে সৈকতে ছেলেদের সঙ্গে।’

ছবিতে বিরাটের সঙ্গে দেখা গিয়েছে মায়াঙ্ক আগরওয়াল, যশপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, ঋষভ পান্থ, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা ও কেএল রাহুলকে।

দুই টেস্টের এই সিরিজের মধ্যে দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করবে ভারত। এর আগে ওয়েস্ট ইন্ডিজকে টি-২০ সিরিজে ৩-০ এবং ওয়ানডে সিরিজে ২-০ ফলাফলে হারিয়ে দিয়েছে ভারত। এবার টেস্ট সিরিজের মধ্যে দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করতে চলেছে ভারত। কোহলি জানিয়েছেন, এই প্রতিযোগিতায় ব্যাটিং আরও কঠিন হয়ে উঠবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেবে যে দলগুলি তারা হল- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। ২৭টি সিরিজে ৭১টি টেস্টের মধ্যে দিয়ে দু'বছর ধরে চলবে এই প্রতিযোগিতা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ