খেলা

পাকিস্তানের বোলিং কোচ হতে চান ওয়াকার

পাকিস্তানের বোলিং কোচ হতে চান ওয়াকার
পাকিস্তানের বোলিং কোচ হতে চান ওয়াকার

সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান কোচ ওয়াকার ইউনিস পাকিস্তান দলের বোলিং কোচ হতে চান। সুত্র মতে দলের বোলিং কোচ হতে গতকাল (বৃহস্পিতিবার) আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন ইউনিস।

মজার বিষয় হচ্ছে ইতোপুর্বে দুইবার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করলেওওয়াকার এবার কেবলমাত্র বোলিং কোচের জন্য আবেদন করেছেন।

এরআগে ২০১৪-২০১৬ সালের এপ্রিল পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ৪৭ বছর বয়সী এ সাবেক পেস গ্রেট। তার পর পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার মিকি আর্থার।

উল্লেখ্য, এর আগে বিভন্ন সময়ে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছিল- বোলিং কোচ হিসেবে শীর্ষ প্রার্থী সাবেক ক্রিকেটার মোহাম্মদ আকরাম।

পাকিস্তান ক্রিকেট বোর্ড)পিসিবি) সম্প্রতি বোলিং কোচ আজহার মাহমুদের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় এবং নতন করে বিজ্ঞাপন দেয়। আবেদনের মেয়াদ মেষ হবে ২৬ আগস্ট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ