খেলা

বার্সেলোনার কাছে পাত্তাই পেল না বেতিস

বার্সেলোনার কাছে পাত্তাই পেল না বেতিস
বার্সেলোনার কাছে পাত্তাই পেল না বেতিস

ফ্রান্স ফরোয়ার্ড আতোয়ান গ্রিজম্যানের জোড়া গোলে ঘরের মাঠে রিয়াল বেতিসকে উড়িয়ে দিল বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে রবিবার রাতে মেসি, সোয়ারেজ বিহীন লা লিগার ম্যাচে ৫-২ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল।

গ্রিজমাননের জোড়া গোলের পাশাপাশি একটি করে গোল করেন, আর্তুরো ভিদাল, জর্দি আলবা ও কার্লেস পেরেস।​ আর রিয়াল বেতিসের হয়ে একটি করে গোল করেছেন নাবিল ফেকির ও লরিয়েন মরোন।​

ঘরের মাঠে শুরু থেকে বেতিসকে চেপে ধরে বার্সেলোনা। স্বাগতিকদের সুযোগ হারানোর মধ্যে খেলার ধারার বিপরীতে ১৫তম মিনিটে এগিয়ে যায় বেতিস। কোনাকুনি শটে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন নাবিল ফেকির।

একের পর এক আক্রমণ করা বার্সেলোনা ৪১তম মিনিটে সমতায় ফেরে দলের হয়ে গ্রিজমানের প্রথম গোলে। সের্হি রবের্তোর উঁচু করে বাড়ানো বল দৌড়ে গিয়ে স্লাইড করে জালে পাঠান ফরাসি এই ফরোয়ার্ড।

বিরতির পর ১০ মিনিটের মধ্যে তিন গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে বার্সেলোনা। ৫০তম মিনিটে রবের্তোর কাছ থেকে বল পেয়ে ২০ গজ দূর থেকে বাঁ পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন গ্রিজম্যান। শুরু থেকে নজর কাড়া ফুটবল খেলা পেরেস ৫৬তম মিনিটে প্লেসিং শটে ব্যবধান বাড়ান। আর সের্হিও বুসকেতসের কাছ থেকে বল পেয়ে দলের চতুর্থ গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার আলবা।

বদলি নামার কিছুক্ষণ পর ব্যবধান ৫-১ করে ফেলেন ভিদাল। গ্রিজম্যানের দারুণ পাসে বাকিটা সারেন চিলির এই মিডফিল্ডার। তিন মিনিট পর ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে ব্যবধান কমান লোরেন। ফলে ৫-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ