খেলা

সার্জিও এগুয়েরোর যাদুকরী ৪০০ গোলের মাইলফলকে ম্যানসিটির জয়

সার্জিও এগুয়েরোর যাদুকরী ৪০০ গোলের মাইলফলকে ম্যানসিটির জয়
সার্জিও এগুয়েরোর যাদুকরী ৪০০ গোলের মাইলফলকে ম্যানসিটির জয়

৪০০ গোলের মাইলফলক স্পর্শ করা সার্জিও এগুয়েরো ও ডেভিড সিলভার দক্ষতার প্রশংসা করেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। রোববার এগুয়েরোর জোড়া গোলে প্রিমিয়ার লীগে এএফসি বোর্নমাউথকে ৩-১ গোলে পরাজিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিজয়ী দলের পক্ষে বাকী গোলটি করেছেন রাহিম স্টার্লিং।

এ দিন ম্যানচেস্টার সিটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৪০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন স্প্যানিশ মিডফিল্ডার সিলভা। ম্যাচ শেষে গার্দিওলা সাংবাদিকদের বলেন, ‘ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে যে কোন কিছুই ঘটতে পারতো। আপনারা জানেন গোলমুখে সার্জিও কতটা দক্ষ। খেলোয়াড়দের আমি মোবারকবাদ জানাতে চাই। এগুয়েরোর দ্বিতীয় গোলটিও ছিল গুরুত্বপূর্ণ।

ম্যাচের আগে গার্দিওলা বলেছিলেন, সিলভার যোগ্যতা নিয়ে সন্দেহ পোষন করাটা ছিল ‘ভুল’। ৩৩ বছর বয়সি এই মিডফিল্ডার এগুয়েরোর দ্বিতীয় গোল ও রাহিম স্টার্লিংয়ের গোলে সহায়তা করেছেন। ২০১৯-২০ মৌসুম শেষে আগামী জুনে সিটি ছাড়তে যাওয়া সিলভা প্রসঙ্গে স্প্যানিশ কোচ বলেন, ‘সবাই তাকে জানেন। আমি আর কি বলব। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তার মত দক্ষ খেলোয়াড় বিশ্বে আর দ্বিতীয়টা নেই। সে একজন যোদ্ধা।’

ম্যাচের ১৫ মিনিটে সিটির হয়ে গোলের সুচনা করেন এগুয়েরো। বেলজিয়ান প্লে মেকার কেভিন ডি ব্রুইনার যোগান থেকে বল পেয়ে গোল করেন আর্জেন্টাইন সুপার স্টার। এর মাধ্যমে দ্রুততম ৫০ গোলে সহায়তার রেকর্ড গড়েন ডি ব্রুইনা। এটি ছিল তার ১২৩তম ম্যাচ।

ক্লাবের ওয়েবসাইটকে এগুয়েরো বলেন, ‘কেভিনকে অভিনন্দন। তিনি অসাধারণ একজন খেলোয়াড়। গোল করার জন্য ডেভিড দারুন সহযোগিতা করতে পারেন। তারা আমাদের সঙ্গে খেলে বিধায় আমরা খুশি। এটি এমন একটি স্কোয়াড যেখানে মূল একাদশ গঠন করা কোচের জন্য কষ্টসাধ্য।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ