খেলা

পাকিস্তানের প্রধান কোচ হতে মিসবাহর আবেদন

পাকিস্তানের প্রধান কোচ হতে মিসবাহর আবেদন
পাকিস্তানের প্রধান কোচ হতে মিসবাহর আবেদন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কমিটি থেকে পদত্যাগ করে পাকিস্তান দলের পরবর্তী প্রধান কোচ হওয়ার জন্য আবেদন করেছেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ উল হক।

ইংল্যান্ড বিশ্বকাপে ব্যর্থতার পর তৎকালীন মিকি আর্থার ও কোচিং স্টাফদের চুক্তি নবায়ন না করার পর থেকেই পাকিস্তান ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে সাবেক এ অধিনায়কের নাম শোনা যাচ্ছে। ক্রিকেট কমিটি থেকে তার সর্বশেষ পদত্যাগ সিদ্ধান্ত থেকে মনে হচ্ছে মিসবাহ আর্থারের শূন্যস্থান পূরণ করতে যাচ্ছেন।

পাকিস্তান দলের প্রধান কোচ হতে আবেদন করার আগে মিসবাহ আজ সোমবার পিসিবির ইন্টারন্যাশনাল ক্রিকেট ডিরেক্টর জাকির খানের কাছে ক্রিকেট কমিটি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ পত্র জমা দেন। মিসবাহ বলেন, ‘খুবই ভাল লাগছে যে, পাকিস্তান দলের পরবর্তী প্রধান কোচ হিসেবে অনেকেই আমার নাম বলছেন। তবে প্রকৃত সত্য হচ্ছে কেবল আজই সিদ্ধান্তটা নিয়েছি। মানসম্মত অনেক প্রার্থী এ পদের জন্য আবেদন করবেন এবং তীব্র প্রতিদ্বন্দিতা হবে সেটা জেনেই আমি আবেদন করেছি।’

এদিকে সাবেক টেস্ট ব্যাটসম্যান ইজাজ আহমেদকে পাকিস্তান অনুর্ধ-১৯ দলের প্রধান কোচ নিয়োগ দিয়েছে পিসিবি। ইজাজ আহমেদ ২০০৯ সাল থেকে কোচিং পেশায় জড়িত। এর আগে পাকিস্তান ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ