খেলা

ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম হবে অরুণ জেটলির নামে

ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম হবে অরুণ জেটলির নামে
ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম হবে অরুণ জেটলির নামে

দিল্লির ফিরোজ শাহ কোটলা ক্রিকেট স্টেডিয়ামের নাম বদল করছে দিল্লি ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফে জানানো হয়েছে, এই স্টেডিয়ামের নতুন নাম হবে অরুণ জেটলি স্টেডিয়াম। আগামী ১২ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমেই প্রয়াত ভারতীয় অর্থমন্ত্রীর নামে বদলে যাবে কোটলার নাম।

জেটলির ক্রিকেট অনুরাগ ক্রিকেটপ্রেমীদের অজানা নয়। তাঁর মৃত্যুর পর ভারতের ক্রিকেট মহলেও নেমে এসেছিল শোকের ছায়া। দীর্ঘদিন ক্রিকেট প্রশাসনে ছিলেন জেটলি। বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন দিল্লি ক্রিকেট বোর্ডের সভাপতিও।

দিল্লি ক্রিকেট বোর্ড আগেই ঠিক করেছিল ভারতের অধিনায়ক বিরাট কোহলির নামে কোটলায় একটি স্ট্যান্ড করা হবে। আগামী ১২ সেপ্টেম্বর সেই স্ট্যান্ড উদ্বোধন। এর মধ্যেই জীবনাবসান হয় জেটলির। তাই তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়া হয় স্টেডিয়ামের নাম বদলের।

আইপিএল শুরুর আগে ফিরোজ শাহ কোটলাকে ঢেলে সাজাতে বড় ভূমিকা নিয়েছিলেন জেটলি। অনেকের মতে, কোটলার আধুনিকীকরণের কাজ দাঁড়িয়ে থেকে করিয়েছিলেন জেটলি।

দিল্লির ৯ নম্বর আকবর রোডের ঘরোয়া আড্ডায় ক্রিকেট নিয়ে চর্চা ছিল জেটলির রোজকার রুটিন। বিরাট কোহলির বাবা মারা যাওয়ার পর রঞ্জি খেলা নিয়ে জেটলি বলেছিলেন, “দেখবেন সবাই! একটা ছেলে উঠছে। দিল্লির হয়ে খেলছে। একদিন বিশ্বকাপ খেলবে।” বিরাটের ব্যাটিং টেকনিক, ফুটওয়ার্কের বড় ভক্ত ছিলেন জেটলি। আর দিল্লির ঘরের মাঠেই বিরাটের নামে হবে স্ট্যান্ড, জেটলির নামে হবে স্টেডিয়াম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ