খেলা

পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ নারী দল

পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ নারী দল
পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ নারী দল

লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডের একটি সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী অক্টোবরের শেষের দিকে এই সিরিজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

ছেলে ও মেয়েদের মিলিয়ে এ বছর এটা পাকিস্তানে তৃতীয় আন্তর্জাতিক সিরিজ হতে যাচ্ছে। জানুয়ারিতে পাকিস্তানে সিরিজ খেলে গেছে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। আগামী মাসে শ্রীলঙ্কা তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা।

গত বছর পাকিস্তান নারী দল বাংলাদেশে এসে চারটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে সিরিজ খেলে গেছে। যত দূর জানা গেছে, তারই ফিরতি সফর হিসেবে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ দল।

২৬, ২৮ ও ৩০ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। ২ ও ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি ওয়ানডে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ