খেলা

আজ চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ দল

আজ চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ দল
আজ চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ দল

সফরকারী আফগানিস্তান দল শুক্রবারেই চট্টগ্রামে পৌঁছে গেছে। চট্টগ্রামে অনুশীলনও করেছে আফগানরা। বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের ভেন্যুও চট্টগ্রাম। আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে ম্যাচটি। আজ প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিরুদ্ধেও মাঠে নামবে রশিদ খানের দল।

মিরপুর স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে আজ চট্টগ্রামে যাচ্ছে বাংলাদেশ দলও। বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, আজ বিকাল ৫টা ৫ মিনিটের ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে সাকিব আল হাসানের দল। চট্টগ্রাম পৌঁছে আগামীকাল থেকে অনুশীলন করবে বাংলাদেশ দল। তখনই শুরু হবে সাকিব-মুশফিকদের টেস্টের মূল প্রস্তুতি।

এদিকে গতকাল ঢাকায় এসেছেন জাতীয় দলের নতুন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। সকাল সাড়ে ১০টায় ঢাকায় আসেন তিনি। আজ জাতীয় দলের সঙ্গেই চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে তার। প্রোটিয়া এই ফিজিও ইতালির নাগরিকও। ২০২১ সালের নভেম্বর পর্যন্ত ক্যালেফাতোর সঙ্গে চুক্তি করেছে বিসিবি।

দক্ষিণ আফ্রিকার হলেও ক্যালেফাতো পরিচিত নন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গোর। শুক্রবার এই কোচ বলেছিলেন, ক্যালেফাতোকে আমি চিনি না। আমার সঙ্গে আগে থেকে পরিচয় নেই। বাংলাদেশ দলে বর্তমানে থাকা বাকি প্রোটিয়া কোচিং স্টাফরা অবশ্য ডমিঙ্গোর পূর্ব পরিচিত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ