খেলা

ফিফা বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তিনজনের তালিকা প্রকাশ

ফিফা বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তিনজনের তালিকা প্রকাশ
ফিফা বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তিনজনের তালিকা প্রকাশ

ফিফা বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তিনজনের তালিকায় স্থান পেলেন লিভারপুলের সেন্টার ব্যাক ভার্জিল ফন ডাইক। এর আগে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টপকে উয়েফা বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন তিনি। অবশ্য তিনজনই এই তালিকায় ঠাঁই পেয়েছেন। আগামী ২৩ সেপ্টেম্বর ইতালির মিলান নগরীতে ঘোষণা করা হবে এবারের ফিফা বর্ষসেরা পুরস্কার দ্য বেস্ট বিজয়ীর নাম।

উয়েফা বর্ষসেরা নারী ফুটবলারের খেতাবজয়ী ইংল্যান্ডের ফুলব্যাক লুসি ব্রোঞ্জও ফিফার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। তার সঙ্গে ওই তালিকায় স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রকে নারী বিশ্বকাপ জেতানো দুই তারকা মেগান র‌্যাপিনো ও অ্যালেক্স মরগ্যান।

পুরুষ বিভাগে সেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা, লিভারপুলের জার্গেন ক্লপ এবং টটেনহ্যাম হট স্পার্সের মরিসিও পচেত্তিনো। সেরা নারী কোচ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বকাপের সেমিফাইনালে ইংলিশদের পৌঁছে দেয়া ফিল নেভিল, যুক্তরাষ্ট্রের জিল এলিস এবং নারী বিশ্বকাপের ফাইনালে খেলা ইউরোপীয় চ্যাম্পিয়ন দল হল্যান্ডের সারিনা ওয়েগম্যান।

ফিফা বর্ষসেরা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা

বর্ষসেরা পুরুষ ফুটবলার: লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ভার্জিন ফন ডাইক।

বর্ষসেরা নারী ফুটবলার: লুসি ব্রোঞ্জ, মেগান র‌্যাপিনো ও অ্যালেক্স মরগ্যান।

পুরুষ কোচ: পেপ গার্দিওলা, জার্গেন ক্লপ ও মরিসিও পচেত্তিনো।

নারী কোচ: জিল এলিস, ফিল নেভিল ও সারিনা ওয়েগম্যান।

বর্ষসেরা পুরুষ গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন ও মার্ক- আন্দ্রে টের স্টেগান।

বর্ষসেরা নারী গোলরক্ষক: ক্রিস্টিয়ান এন্ডলার, হেডভিগ লিন্ডাল ও সারি ফন ভিনেন্ডাল।

সেরা গোলের পুসকাস অ্যাওয়ার্ড: লিওনেল মেসি, জুয়ান কুইন্তেরো ও ড্যানিয়েল জরি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ