খেলা

র‌্যাংকিং: কোহলিকে হটিয়ে শীর্ষে স্মিথ

র‌্যাংকিং: কোহলিকে হটিয়ে শীর্ষে স্মিথ
র‌্যাংকিং: কোহলিকে হটিয়ে শীর্ষে স্মিথ

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে হটিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট ব্যাটসম্যান র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করলেন অস্ট্রেলিয়ার স্মিথ। ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসের প্রথম বলে শূন্য রানে আউট হয়ে যাওয়ায় র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে নেমে গেলেন কোহলি।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের শীর্ষে রয়েছে কোহলির ভারত। একই সঙ্গে এমএস ধোনিকে পিছনে ফেলে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়কও হলেন কোহলি।

শেষ টেস্টে প্রথম ইনিংসে ৭৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে কেমার রোচের প্রথম বলেই ডাক মারেন কোহলি আর তাতেই কপাল খুলে যায় স্মিথের। এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে যান কোহলি। বর্তমানে স্মিথের রেটিং পয়েন্ট ৯০৪ এবং কোহলির ৯০৩।

অবশ্য এ্যাশেজ সিরিজে আগামীকাল বুধবার শুরু হওয়া ম্যাচে পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুযোগ আছে স্মিথের সামনে। আগামী মাসে নিজ মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে পয়েন্ট বাড়ানোর সুযোগ আছে কোহলির সামনেও।

২০১৫ সালের ডিসেম্বরে শীর্ষ স্থান দখল করার পর ২০১৮ সালের আগস্ট পর্যন্ত প্রায় তিন বছর তা অক্ষুণœ রেখেছিলেন স্মিথ। তবে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারীর কারণে নিষেধাজ্ঞা থাকায় এ সময়ে শীর্ষস্থান দখল করেন কোহলি।

ইংল্যান্ডের বিপক্ষে এ্যাশেজ সিরিজে ভাল করে ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অর্জন করেন স্মিথ। নিষিদ্ধাদেশ কাটিয়ে ফেরার পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচে ৯২ রান করেন স্মিথ। বর্তমানে তার টেস্ট ব্যাটিং গড় ৬৩.২।

এছাড়া ব্যাটিং র‌্যাংকিংয়ে উন্নতি ঘটেছে ভারতের আজিঙ্কা রাহানের। এন্টিগা টেস্টে এক হাফ সেঞ্চুরি ও এক সেঞ্চুরি পর জ্যামাইকায় গুরুত্বপূর্ণ অর্ধশতকের পর চার ধাপ এগিয়ে তালিকার সপ্তম স্থানে উঠে এসেছেন রাহানে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ