খেলা

৪৯৭ রানে অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষণা, স্মিথের ডাবল সেঞ্চুরি

৪৯৭ রানে অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষণা, স্মিথের ডাবল সেঞ্চুরি
৪৯৭ রানে অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষণা, স্মিথের ডাবল সেঞ্চুরি

অ্যাশেজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন শেষে স্টিভেন স্মিথের ডাবল সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ৪৯৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে।

ব্যাট করতে নেমে ১ উইকেটে ২৩ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার থেকে এখনো ৪৭৪ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। ররি বার্নস ১৫ ও নাইটওয়াচম্যান হিসেবে নামা ওভারটন ৩ রানে অপরাজিত আছেন।

এদিকে স্টিভেন স্মিথের ব্যাটে রান উৎসব চলছেই। বল টেম্পারিং কেলেঙ্কারির নিষেধাজ্ঞা কাটিয়ে অ্যাশেজ দিয়েই ১৬ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছিলেন স্মিথ। এজবাস্টনে প্রত্যাবর্তনের টেস্টেই করেন জোড়া সেঞ্চুরি। লর্ডসে পরের টেস্টে আর্চারের বাউন্সারে বল মাথায় আঘাত লাগার আগে ৯২ রান করেন। ওই আঘাতের কারণে তিনি হেডিংলিতে তৃতীয় টেস্টে খেলতে পারেননি। ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে এসেই খেললেন ২১১ রানের অসাধারণ এক ইনিংস। টেস্টে এটি তার তৃতীয় ডাবল সেঞ্চুরি।

ম্যানচেস্টারে বৃহস্পতিবার স্মিথ ব্যাটিং শুরু করেছিলেন ৬০ রান নিয়ে। দিনের শুরুতেই ট্রাভিস হেডকে (১৯) ফিরিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। বেশিক্ষণ টিকতে পারেননি ম্যাথু ওয়েডও (১৬)। ষষ্ঠ উইকেটে অধিনায়ক টিম পেইনের সঙ্গে স্মিথ গড়েন এই সিরিজের সর্বোচ্চ ১৪৫ রানের জুটি। এই জুটির পথেই স্মিথ তুলে নেন ২৬তম টেস্ট সেঞ্চুরি।

চা বিরতির পর প্রথম বলে পেইনকে (৫৮) ফিরিয়ে জুটি ভাঙেন ক্রেইগ ওভারটন। এরপর দ্রুত ফিরেছেন প্যাট কামিন্স। অষ্টম উইকেটে মিচেল স্টার্কের সঙ্গে ৫১ রানের জুটি গড়ার পথে স্মিথ পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি। যদিও তিনি আউট হতে পারতেন ১১৮ রানেই। জ্যাক লিচের বলে ক্যাচ দিয়েছিলেন স্লিপে বেন স্টোকসের হাতে। কিন্তু সেটিতে ওভারস্টেপিং করেছিলেন লিচ, নো বলের কল্যাণে বেঁচে যান স্মিথ। রুটের বলে আউট হওয়ার আগে ৩১৯ বলে ২৪ চার ও ২ ছক্কায় সাজান ২১১ রানের ইনিংসটি।

ইংল্যান্ড দিনের শেষ ১০ ওভার ব্যাটিং করেছে । সপ্তম ওভারে কামিন্সের বলে শর্ট লেগে ওয়েডের দারুণ এক ক্যাচে ফেরেন ওপেনিংয়ে উঠে আসা জো ডেনলি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ