খেলা

চলে গেলেন পাকিস্তানের স্পিন কিংবদন্তি

চলে গেলেন পাকিস্তানের স্পিন কিংবদন্তি
চলে গেলেন পাকিস্তানের স্পিন কিংবদন্তি

পাকিস্তানের কিংবদন্তি লেগস্পিনার আব্দুল কাদির মারা গেছেন। শুক্রবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। লাহোরে জন্মগ্রহণ করেন কাদির। ১৯৭৭-১৯৯৩ সাল পর্যন্ত ৬৭ টেস্ট খেলে ২৩৬ উইকেট শিকার করেন তিনি। ১০৪ ওয়ানডেতে দখল করেন ১৩২ উইকেট।

৮০'র দশকে ক্রিকেটে লেগস্পিন ছিল অপার রহস্য। সেই রহস্যে বিশ্ব কাঁপিয়েছিলেন কাদির। তাকে বলা হয় কিংবদন্তি শেন ওয়ার্ন, মুশতাক আহমেদের গুরু।

১৯৮৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ৫৬ রানে ৯ উইকেট নেন কাদিন। এটিই ছিল তার ক্যারিয়ারসেরা বোলিং।

জাতীয় দলের হয়ে দুটি বিশ্বকাপে (১৯৮৩ ও ১৯৮৭) প্রতিনিধিত্ব করেন কাদির। সংক্ষিপ্ত মেয়াদে দেশের হয়ে অধিনায়কত্ব করেন তিনি।

একসময় পাক দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন এই লেগস্পিন লিজেন্ড। ধারাভাষ্যকারের ভূমিকাতেও দেখা গেছে তাকে।

কাদিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক টুইটে তারা জানিয়েছে, মায়েস্ত্রো স্পিনারের মৃত্যুতে শোকাহত পিসিবি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল সমবেদনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ