খেলা

ওয়ানডের পর T20তেও মালিঙ্গার হ্যাটট্রিকের রেকর্ড

ওয়ানডের পর T20তেও মালিঙ্গার হ্যাটট্রিকের রেকর্ড
ওয়ানডের পর T20তেও মালিঙ্গার হ্যাটট্রিকের রেকর্ড

ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও ৪ বলে ৪ উইকেট নেয়ার কীর্তি গড়লেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে এই অনন্য নজির গড়লেন তিনি।

শুক্রবার রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাল্লেকেলেতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে নিজের দ্বিতীয় ওভারের শেষ ৪ বলে ৪ উইকেট নেন মালিঙ্গা। চারটিই ছিল ভয়ঙ্কর ইয়র্কার।

এদিন মালিঙ্গার শিকারে পরিণত হয়ে একে একে সাজঘরে ফেরেন কলিন মুনরো, হামিশ রাদারফোর্ড, কলিন ডি গ্র্যান্ডহোম ও রস টেইলর।

এর আগে ২০১৭ সালের এপ্রিলে কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি হ্যাটট্রিকটি করেছিলেন মালিঙ্গা। টানা ৩ বলে ফিরিয়ে দিয়েছিলেন মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মেহেদী হাসান মিরাজকে।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দুটি হ্যাটট্রিকের মালিক এখন মালিঙ্গা। ওয়ানডেতেও সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক তিনি। ৫০ ওভারের ক্রিকেটে তিনটি হ্যাটট্রিক আছে তার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ