খেলা

সেরেনার স্বপ্ন গুঁড়িয়ে চ্যাম্পিয়ন ১৯ বছরের বিয়াঙ্কা

সেরেনার স্বপ্ন গুঁড়িয়ে চ্যাম্পিয়ন ১৯ বছরের বিয়াঙ্কা
সেরেনার স্বপ্ন গুঁড়িয়ে চ্যাম্পিয়ন ১৯ বছরের বিয়াঙ্কা

প্রথমবারের মতো উঠেছিলেন কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো। হারিয়েছেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে। ২৪তম গ্র্যান্ডস্ল্যাম জিতে ইতিহাস গড়ার অপেক্ষায় ছিলেন মার্কিন কৃষ্ণকলি। টেনিস ইতিহাসে সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যাম জেতা মার্গারেট কোর্টের পাশে যেতে মরিয়া ছিলেন তিনি। ছিলেন হট ফেভারিটও।

কিন্তু তার স্বপ্ন গুঁড়িয়ে টুর্নামেন্টের নারী এককে চ্যাম্পিয়নের মুকুট পরেছেন কানাডার ১৯ বছর বয়সী বিস্ময় বালিকা! শনিবার ফাইনালে নিউইয়র্কে ৬-৩, ৭-৫ সেটের সরাসরি জয় নিয়ে কোর্ট ছাড়েন তিনি।

২০০৬ সালে চমক দেখান মারিয়া শারাপোভা। প্রথম টিনএজার হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জেতেন তিনি।রুশ স্বর্ণকেশীর পর এবার নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন আন্দ্রেয়েস্কো।

২০১৭ সালে মা হওয়ার পর ফিরে গ্র্যান্ডস্ল্যাম জেতা হয়নি সেরেনার। এবার শিরোপার সুবাস পেলেও আক্ষেপ নিয়ে কোর্ট ছাড়তে হলো ৩৭ বছর বয়সী টেনিস রাণিকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ