খেলা

বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক জয়

বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক জয়
বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক জয়

এয়ার এশিয়া উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে আন্তর্জাতিক হকিতে প্রথম তুলে নেয় তারা।

প্রথম ম্যাচে হারের ভুলগুলো শুধরে দ্বিতীয় ম্যাচে নেমেছিলো বাংলাদেশের মেয়েরা। প্রথম কেয়ার্টারে আধিপত্য ধরে রাখলেও গোল আসে দ্বিতীয় কোয়ার্টারে। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন তারিন আক্তার খুশি। দ্বিতীয় গোল পেতে অপেক্ষা করতে হয় ৫৮ মিনিট পর্যন্ত। পেনাল্টি কর্নার থেকে ব্যাবধান দ্বিগুণ করেন ফারদিয়া আক্তার রাত্রি।

প্রায় শতাধিক প্রবাসী বাংলাদেশী সেংক্যাং স্টেডিয়ামে বসে এই ম্যাচ উপভোগ করেন ও মেয়েদের সমর্থন যোগান। এই জয়ের পরপরই খেলোয়াড়দের শুভেচ্ছা জানান বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১২ সেপ্টেম্বর হংকং-এর বিপক্ষে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ