খেলা

যুব এশিয়া কাপ : ভারত-বাংলাদেশ ফাইনাল আজ

যুব এশিয়া কাপ : ভারত-বাংলাদেশ ফাইনাল আজ
যুব এশিয়া কাপ : ভারত-বাংলাদেশ ফাইনাল আজ

প্রথমবারের মতো যুব এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। আজ শনিবার শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। সকাল সাড়ে দশটায় শুরু হবে ম্যাচটি।

জানা গেছে, এবারের এশিয়া কাপের বি গ্রুপে খেলেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা করে বাংলাদেশের যুবারা। এরপর পরের ম্যাচে নেপালকে হারায় তারা। নিজেদের শেষ ম্যাচে গত মঙ্গলবার স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠে টাইগার যুবারা।

সেমিফাইনালে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে গ্রুপ পর্বে টেবিলের শীর্ষে থাকায় ফাইনালে উঠে যায় আকবর আলীরা। একই কারণে স্বাগতিক শ্রীলঙ্কার সাথে ম্যাচটি না জিতেও ফাইনালে উঠে ভারত।

অন্যদিকে গ্রুপ এ তে খেলেছে ভারত। তারাও গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচে, পাকিস্তান, আফগানিস্তান ও কুয়েতেক হারিয়ে সেমিফাইনালে আসে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ