খেলা

রিয়াল'র কাছে ৩-২ গোলে হারল লেভান্ত

রিয়াল'র কাছে ৩-২ গোলে হারল লেভান্ত
রিয়াল'র কাছে ৩-২ গোলে হারল লেভান্ত

লেভান্তেকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলে পক্ষে করিম বেনজেমা দুটি ও ক্যাসেমিরো একটি গোল করেন। অন্যদিকে লেভান্তের হয়ে বোর্জা মায়োরাল ও গঞ্জালো মেরেলো একটি করে গোল করেন।

শনিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকে আধিপত্য ধরে রাখে রিয়াল মাদ্রিদ। একের পরে এক আক্রমনের ফসল পায় ম্যাচের ২৫ মিনিটে। দানি কারভাহালের কাছ থেকে বল পেয়ে গোল করে দলকে এগিয়ে দেন করিম বেনজেমা।

ম্যাচের ৩১ মিনিটে আবারো দল এগিয়ে দেন করিম বেনজেমা। হামেস রদ্রিগেজের কাছ থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোল পূরণ করেন তিনি। বিরতিতে যাওয়ার ৫ মিনিট আগে দলের পক্ষে আরো একটি গোল করেন ক্যাসেমিরো। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জিনেদিন জিদানের শিষ্যরা।

প্রথমার্ধের খেলা শেষে অনেকেই ভেবেছিল দুর্বল লেভান্তের বিপক্ষে বড় ব্যবধানে জিততে যাচ্ছে রিয়াল। কিন্তু দ্বিতীয়ার্ধেই শুরুতেই এক গোল শোধ করেন লেভান্তের বোর্জা মায়োরাল। আর ৭৫তম মিনিটে লেভান্তের হয়ে দ্বিতীয় গোল করেন গঞ্জালো মেরেলো। শেষপর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।

চার ম্যাচ শেষে ২ জয় ও ২ ড্রতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে দুটি জয় ও দুটি পরাজয়ে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থান পঞ্চম রয়েছে লেভান্তে। অন্যদিকে চার ম্যাচে তিন জয় ও একটি পরাজয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ