খেলা

ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সার দাপুটে জয়

ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সার দাপুটে জয়
ভ্যালেন্সিয়াকে উড়িয়ে বার্সার দাপুটে জয়

লা লিগায় নিজেদের চতুর্থ রাউন্ডের ম্যাচে হেসে-খেলেই জিতেছে বার্সেলোনা। প্রতিপক্ষের জালে গুনে গুনে পাঁচ বার বল জড়িয়েছেন কাতালানরা। ফাতি, ডি জং, পিকে একটি করে আর ম্যাচের শেষ ভাগে ফাতির বদলি হিসেবে মাঠে নেমে জোড়া গোল করেন সুয়ারেজ। ৫-২ গোলের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভাল আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

বাংলাদেশ সময় শনিবার রাত একটায় মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। এ ম্যাচ উপলক্ষ্যে স্কোয়াডে ফিরেন দলের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ ও সদ্য বার্সেলোনায় যোগ দেয়া জুনিয়র ফিরপো। তবে ক্যাম্প ন্যু’র দর্শকরা এ ম্যাচেও মাঠে পায়নি কাফ ইনজুরিতে পড়া অধিনায়ক লিওনেল মেসিকে।

ন্যু ক্যাম্পে এদিন বার্সার শুরুটা ছিল দুর্দান্ত। ম্যাচের সাত মিনিটের মধ্যে দলকে দুই গোলে এগিয়ে নেন তরুণ বার্সা ফরোয়ার্ড ফাতি। ম্যাচের দ্বিতীয় মিনিটে ডান প্রান্ত থেকে ডি ইয়াংয়ের আড়াআড়ি ক্রস উঁচু প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ১৬ বছর বয়সী নিজে। ৫ মিনিট পর আরেকটি করান ডি ইয়াংকে দিয়ে। বাম প্রান্ত দিয়ে ক্ষিপ্র গতিকে ডি বক্সে ঢুকে বুদ্ধিদীপ্ত কাট ব্যাক দেন ফাতি। বক্সের মাঝে অনেকটা ফাঁকায় থাকা ডি ইয়াং উঁচু প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন।

বলের দখল রেখে আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। ২৭তম মিনিটে হঠাৎ গোছালো আক্রমণে স্কোরবোর্ডে ব্যবধান কমান কেভিন গামেইরো। রদ্রিগোর পাস জর্ডি আলবা ও ক্লেমোঁ লংলেকে ফাঁকি দিয়ে গামেইরোকে খুঁজে নেয়। ডান প্রান্ত থেকে কোনাকুনি শটে মার্ক আন্দ্রে টের স্টেগেনকে পরাস্ত করেন ফরাসি ফরোয়ার্ড। ভিএআরের সহায়তায় গোলের বাঁশি বাজান রেফারি।

দ্বিতীয়ার্ধে একের পর এক ঝড় ওঠে ভ্যালেন্সিয়ার ডি বক্সে। ৫১তম মিনিটে গ্রিজম্যানের জোরালো শট দখলে নিতে পারেননি বার্সার সাবেক গোলরক্ষক জেসপার সিলিসেন। বল তার হাতে লেগে পোস্টে বাধা পেয়ে ফিরে আসে। সিলিসেনকে টপকে ফিরতি বল জালে টুকে দেন পিকে।

৬০তম মিনিটে ফাতির বদলি নামেন সুয়ারেজ। পরের মিনিটেই বাম প্রান্তে আর্থুর মেলোর পাস পেয়ে বক্সের ঠিক বাইরে থেকে সময় নিয়ে ঠাণ্ডা মাথার শটে ব্যবধান ৪-১ করে দেন উরুগুয়ান স্ট্রাইকার। ৭০তম মিনিটে ডি ইয়াংয়ের বদলি নামেন ইভান রাকিটিচ। ৮২তম মিনিটে প্রায় একই জায়গা থেকে গ্রিজম্যানের বাড়ানো বল জালে জড়ান সুয়ারেজ।ম্যাচের যোগ করা সময়ে চেরিশেভের ক্রসে প্লেসিং শটে নতুন ক্লাবের হয়ে প্রথম গোল করেন ম্যাক্সি গোমেজ।

লালিগায় চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে সমান ৮ পয়েন্ট নিয়ে দুই ও তিনে যথাক্রমে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও। সমান ম্যাচে দুই জয় ও একটি করে ড্র ও হারে ৭ পয়ন্ট নিয়ে চারে বার্সেলোনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ