খেলা

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ : ফাইনালে ওঠার চ্যালেঞ্জ আজ

ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ : ফাইনালে ওঠার চ্যালেঞ্জ আজ
ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ : ফাইনালে ওঠার চ্যালেঞ্জ আজ

গতকাল বাংলাদেশ দলের এক ক্রিকেটার বলেছেন, গত রবিবারের ম্যাচে রশিদ খানকে সামলানোর সব প্রস্তুতি নিয়ে নেমেছিল বাংলাদেশ। যদিও ১৫ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের মূল সর্বনাশটা করেছিলেন মুজিব।

আফগানদের কাছে ঐ হারের পরই ত্রিদেশীয় সিরিজে বিপাকে পড়ে গেছে বাংলাদেশ। ঘরের মাঠে ফাইনাল খেলতে হলে চট্টগ্রামে আজ জিম্বাবুয়ের বিপক্ষে জিততেই হবে টাইগারদের। চাপ এড়াতে, মুখ রক্ষায় সাকিব আল হাসানদের জন্য তাই জিম্বাবুয়ে এখন তুলনামূলক সহজ টার্গেট। যদিও সিরিজের প্রথম ম্যাচে তাদেরকে হারাতে গিয়ে অনেক চড়াই-উতরাই পাড়ি দিতে হয়েছিল বাংলাদেশকে।

টি-২০ ফরম্যাটে আফগানদের সঙ্গে বাংলাদেশের শক্তিমত্তার ব্যবধানটা এখন স্পষ্ট। রশিদ খান-নবীদের স্পিনই বড়ো বাধা বাংলাদেশের জন্য। আজ জিম্বাবুয়েকে হারাতে না পারলে ফাইনালে খেলতে নিজেদের চতুর্থ ম্যাচে আফগানিস্তানকে হারানোর বড়োসড়ো চ্যালেঞ্জে পড়তে হবে বাংলাদেশকে। তাই এখন ফাইনাল নিশ্চিত করতে সাকিবদের জন্য নিরাপদ গন্তব্য জিম্বাবুয়েকে আজ টানা দ্বিতীয়বার হারানো। দুই ম্যাচে বাংলাদেশের জয় একটি, জিম্বাবুয়ে এখনো জয়শূন্য, আফগানরা জিতেছে দুটি ম্যাচ।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

আজ জিম্বাবুয়েকে হারাতে মুখিয়ে টাইগাররা। গুরুত্বপূর্ণ ম্যাচে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে বাংলাদেশ। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মোসাদ্দেক হোসেন সৈকত বলেছেন, ‘আমাদের একটা মোমেন্টাম জরুরি, একটা ম্যাচ জেতা আসলে দরকার। আমরা প্রথম ম্যাচ জিতেছি এবং একটা ম্যাচ হেরে গেছি। পরবর্তী ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জেতার জন্যই খেলব। শতভাগ আক্রমণাত্মক ক্রিকেটটাই খেলব।’

আজ বাংলাদেশের হয়ে টি-২০ অভিষেক হতে পারে নাঈম শেখের। সৌম্য সরকার বাদ পড়ায় ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি তরুণ ব্যাটসম্যান।

টানা দুই ম্যাচ জিতে ফাইনালে খেলার আশায় আছে জিম্বাবুয়েও। আজ হারলেই ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়বে দলটি। গতকাল শন উইলিয়ামস বলেছেন, জয়ের জন্য আজ নিজেদের সেরাটা দিবে জিম্বাবুয়ে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ