খেলা

ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করল বার্সেলোনা

ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করল বার্সেলোনা
ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করল বার্সেলোনা

চ্যাম্পিয়ন লিগে নিজেদের প্রথম ম্যাচে ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। তবে ম্যাচটি ড্র হলেও বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নেমে রেকর্ড করেছে বার্সার আনসু ফাতি।

চ্যাম্পিয়ন্স লিগে খেলা কাতালান ক্লাবটির সর্বকনিষ্ট খেলোয়াড় এখন ফাতি। ১৬ বছর ৩২২ দিনে ইউরোপিয়ান ফুটবলে অভিষেক হলো তার। বোজান কিরকিচ ১৭ বছর ২২ দিন বয়সে লিঁওর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে খেলতে নেমেছিলেন।

ডর্টমুন্ডের সিগনাল ইডুনা পার্কে মঙ্গলবার রাতে মাঠে নামে বার্সেলোনা। লিওনেল মেসির অনুপস্থিতিতে ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমন করতে থাকে ডর্টমুন্ড। ম্যাচের ২৪ মিনিটে সহজ সুযোগ পেয়েছিল ডর্টমুন্ড। বার্সার ডিফেন্ডারদের কাটিয়ে পেনাল্টি এরিয়ায় ঢুকে পড়েন থর্গান হ্যাজার্ড। তার নেয়া শর্ট বার্সার গোলরক্ষক টের স্টেগানের পায়ে লাগলে গোলবঞ্চিত হয় ডর্টমুন্ড।

ম্যাচের ৩৯ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করে ডর্টমুন্ড। কাউন্টার অ্যাটাকে বার্সার গোলরক্ষককে একা পেয়েও লক্ষে রাখতে পারেনি স্যাঞ্চো। ম্যাচের প্রথমার্ধ্বে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য ব্যবধানে প্রথমার্ধ্বের খেলা শেষ হয়।

দ্বিতীয়ার্ধ্বের ৫৫ মিনিটে পেনাল্টি পায় ডর্টমুন্ড। ডিবক্সের মধ্যে ক্যাব্রাল সেমেডো ফাউল করলে হলুদ কার্ড দেখান রেফানি। কিন্তু মার্কো রেউসের নেয়া দুর্বল শট স্টেগানকে পরাস্ত করতে পারেনি। ফলে এবারও গোলবঞ্চিত হয় ডর্টমুন্ড। ম্যাচের ৬০ মিনিটে আনসু ফাতির বদলি হিসেবে মাঠে লিওনেল মেসি।

মেসির নামার পরই বার্সার লেখার ধরণ বদলে যায়। বেশ কয়েকবার আক্রমনে গেলেও মুখে ভাল কোন শর্ট নিতে পারেনি। উল্টো কাউন্টার আক্রমণে বার্সার রক্ষণে ভয় ধরিয়েছে ডর্টমুন্ডের খেলোয়াড়রা। তবে বাববারই বার্সাকে বাঁচিয়েছে গোলরক্ষক স্টেগান। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ