খেলা

ম্যানসিটি ও বায়ার্নের বড় জয়

ম্যানসিটি ও বায়ার্নের বড় জয়
ম্যানসিটি ও বায়ার্নের বড় জয়

রিয়াল মাদ্রিদের বিপর্যয়ের রাতে দুই গোলে পিছিয়ে পড়া অ্যাটলেটিকো মাদ্রিদ জয়বঞ্চিত করেছে জুভেন্টাসকে। নিজেদের মাঠে শেষ ২০ মিনিটে দুটি গোলই শোধ করে দেয় দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো।

ডি-গ্রুপের ম্যাচ ড্র হয় ২-২ গোলে। চারটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। কুয়াদ্রাদো (৪৮ মিনিট) ও মাতুইদির (৬৫ মিনিট) গোলে এগিয়ে গিয়েছিল জুভেন্টাস। সাভিচ (৭০ মিনিট) ও হেরেরার (৯০ মিনিট) লক্ষ্যভেদে ম্যাচে সমতা আনে অ্যাটলেটিকো। এদিকে সি-গ্রুপে ম্যানসিটি ৩-০ গোলে জয়ী হয় শাখতার দনেৎস্কের বিপক্ষে।

মাহরেজ, গুনডোগান ও জেসুস যথাক্রমে ২৫, ৩৮ ও ৭৬ মিনিটে গোল করেন। ম্যানসিটির মতো বায়ার্ন মিউনিখও একই ব্যবধানে হারায় সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেডকে।

বি-গ্রুপের ম্যাচে বায়ার্নের তিন গোলদাতা কোমান, লেওয়ানডোস্কি ও টমাস মুলার। বি-গ্রুপের অপর ম্যাচে গ্রিসের অলিম্পিয়াকোস ক্লাবের সঙ্গে তাদের মাঠে ২-২ গোলে ড্র করে গতবারের রানার্সআপ টটেনহ্যাম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ