খেলা

রিয়ালের স্বস্তির জয়

রিয়ালের স্বস্তির জয়
রিয়ালের স্বস্তির জয়

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদেও প্রথম ম্যাচে হারার পর চাপে ছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সোমবার (২৩ সেপ্টেম্বর) লা লিগায় সেভিয়াকে ১-০ গোলে হারিয়ে স্বস্তি ফিরে এসেছে পুরো রিয়াল শিবিরে। এ জয়ের মাধ্যমে চার বছর পর সেভিয়ার মাঠে জয় তুলতে সক্ষম হলো জিদানের শিষ্যরা।

লস ব্ল্যানকোসদের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড করিম বেনজেমা। ম্যাচের ৬৪ মিনিটে গোলটি করেন তিনি।

লা লিগার নতুন মৌসুমে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে একটিতে হারেনি রিয়াল মাদ্রিদ। তবে দুটো ম্যাচে ড্র ও চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ৩-০ গোলের শোচনীয় হারের পর পুরো দল চাপে পরে যায়। বিশেষ করে কোচ জিদানের উপর তা প্রকট আকারে আঘাত হানে। তাকে বরখাস্ত করার দাবীও উঠে।

এ জয়ের ফলে আপাতত নিজের চাকরি বাঁচাতে পেরেছেন জিদান তা বলাই যায়। পাঁচ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ