খেলা

সিপিএল খেলতে সন্ধ্যায় ঢাকা ছাড়বেন সাকিব

সিপিএল খেলতে সন্ধ্যায় ঢাকা ছাড়বেন সাকিব
সিপিএল খেলতে সন্ধ্যায় ঢাকা ছাড়বেন সাকিব

ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে সন্ধ্যায় ঢাকা ছাড়বেন সাকিব আল হাসান।

বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সাকিবকে বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে আফগানিস্তানের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

নভেম্বরে ভারত সফর। তার আগে দেশে-বাইরে কোনো আন্তর্জাতিক ক্রিকেট নেই বাংলাদেশ দলের। আর এই সুযোগে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সিপিএলের চলতি আসর শুরু হয়েছে গত ৫ সেপ্টেম্বর থেকে। আসর শুরুর আগে ড্রাফটে সাকিবের নাম না থাকলেও আসরের মাঝপথে এসে বাংলাদেশি অলরাউন্ডারকে দলে নেয় বার্বাডোজ ট্রাইডেন্টস।

ইতিমধ্যে তারা ৬ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বর পজিশনে আছে। সাকিবকে দলে নিয়ে প্রতিযোগিতায় লড়াই দিতে চায় দলটি।

সিপিএল খেলার জন্য এরই মধ্যে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন সাকিব। তবে সাকিবের দল যদি টুর্নামেন্টের ফাইনালে উঠে তাহলে আগামী ১২ অক্টোবর হতে যাওয়া সেই ফাইনালে সাকিবের নাও খেলা হতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ