খেলা

এবারও পেছাল অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর

এবারও পেছাল অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
এবারও পেছাল অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর

২০১৫ সালের সিরিজ পেছাতে পেছাতে ২০১৭ সালে বাংলাদেশে এসে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। এবারও পিছিয়ে গেল অজিদের বাংলাদেশ সফর। এই সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে তাদের। অবশ্য টেস্ট ম্যাচ দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এছাড়া অন্য সফরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। কিন্তু দুটি সিরিজই পেছানো হয়েছে। তবে কেন পেছানো হচ্ছে তা জানা যায়নি।

এ বিষয়ে গত সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুই ম্যাচের টেস্ট সিরিজটি। কিন্তু এখন তা পিছিয়ে জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে। আর চলতি বছরের অক্টোবরে টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তা পিছিয়ে যাচ্ছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে।

এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলনে, ‘এফটিপি অনুসারে, আগামী বছর ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ আয়োজনের কথা ছিল আমাদের। কিন্তু এখন তা পিছিয়ে ২০২০ সালের জুন-জুলাইয়ে আয়োজন করা হবে।’

আর টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে আকরাম খান বলেন, ‘অক্টোবরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়াকে আতিথ্য দিতে চেয়েছিলাম। কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, সিরিজ হবে তিন ম্যাচের আর মাঠে গড়াবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। তবে এখনও তারিখ নির্ধারণ করা হয়নি।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ