খেলা

ওসাসুনাকে ২:০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ

ওসাসুনাকে ২:০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ
ওসাসুনাকে ২:০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ

অভিজ্ঞ খেলোয়াড়দের বিশ্রামে পাঠিয়ে তারুণ্যে ভরপুর দল নিয়ে ওসাসুনাকে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ। গোল দিলেন দুই তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো।

সান্তিয়াগো বের্নাবেউয়ে অনুষ্ঠিত লা লিগার খেলায় শীর্ষে উঠে গেল ওসাসুনাকে হারিয়ে দেওয়া জিনেদিন জিদানের দল। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে রিয়াল।

শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। জিনেদিন জিদানের দলে নিয়মিত খেলোয়াড়দের অনেকেই ছিলেন না শুরুর একাদশে। করিম বেনজেমা, গ্যারেথ বেল, হামেস রদ্রিগেস, এদেন আজার, থিবো কর্তোয়া ছিলেন বেঞ্চে। স্কোয়াডেই ছিলেন না গ্যারেথ বেল। তবে তরুণরাই দলকে এগিয়ে নেন। প্রথমার্ধে দলকে গোল করে এগিয়ে নেন ভিনিসিউস। দ্বিতীয়ার্ধে তার জায়গাতেই বদলি নেমে ৭৩তম মিনিটে আরেক গোল দেন রদ্রিগো।

১৮তম মিনিটে একটি গোলের সুযোগ নষ্ট হয়। আলভারো ওদ্রিওসোলার ক্রস বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে পাঠিয়ে দিচ্ছিলেন রাউল নাভাস। গোলরক্ষকের গায়ে লেগে রক্ষা পায়। এরপর আবার বল পেয়ে যান লুকা ইয়োভিচ। তবে সুযোগ নষ্ট করেন গোলবারের ওপর দিয়ে মেরে।

৩৬তম মিনিটে আর অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। বল এগিয়ে নেন ভিনিসিউস জুনিয়র। টনি ক্রুসের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে তীব্র শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নাভাসের পায়ে লেগে বল জড়ায় জালে।

৭১তম মিনিটে ভিনিসিউসের জায়গায় বদলি নেমে ৯৩ সেকেন্ডের মধ্যে জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে দেন রদ্রিগো। ডি-বক্সের বাইরে বল পেয়ে পায়ের কারিকুরিতে ডিফেন্ডারকে এড়িয়ে ভেতরে ঢুকে পড়েন ব্রাজিলের তরুণ এই ফরোয়ার্ড। দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে কোনাকুনি শটে দারুণ একটি গোল করেন।

এ নিয়ে টানা তৃতীয় জয় পেল রিয়াল। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে দলটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ