খেলা

পাকিস্তান-শ্রীলঙ্কা মধ্যকার দ্বিতীয় ওয়ানডে আজ

পাকিস্তান-শ্রীলঙ্কা মধ্যকার দ্বিতীয় ওয়ানডে আজ
পাকিস্তান-শ্রীলঙ্কা মধ্যকার দ্বিতীয় ওয়ানডে আজ

বৃষ্টির কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কা মধ্যকার প্রথম ওয়ানডে বাতিল হয়। আজ সোমবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। বিকেল ৪টায় করাচি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এদিকে ম্যাচের আগে মাঠের লড়াইয়ে নামতে পাকিস্তান মুখিয়ে আছে বলে জানালেন পাকিস্তানের সহ-অধিনায়ক বাবর আজম।

তিনি বলেন,‘আমরা খেলার জন্য মুখিয়ে আছি। বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে বাতিল হলো। দ্বিতীয় ম্যাচও সরিয়ে নেওয়া হয়েছে। আশা করি, কাল মাঠে নামতে পারব।

অপরদিকে শ্রীলঙ্কার আভিস্কা ফার্নান্দো বলেন, ‘আমরা খেলা নিয়েই বেশি চিন্তা করছি। অন্য কোনো চিন্তা আমাদের মধ্যে নেই। আমাদের কাজ মাঠে খেলা এবং ভালো পারফরম্যান্স করা। তবে বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি না হওয়ায় আমরা হতাশ। কিন্তু প্রকৃতির ওপর তো কিছুই করার নেই। আশা করি, দ্বিতীয় ওয়ানডে খেলতে পারব।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ