খেলা

হাইজাম্পে টানা তৃতীয় স্বর্ণপদক নিয়ে হ্যাটট্রিক করলেন মারিয়া ল্যাসিসকেনে

হাইজাম্পে টানা তৃতীয় স্বর্ণপদক নিয়ে হ্যাটট্রিক করলেন মারিয়া ল্যাসিসকেনে
হাইজাম্পে টানা তৃতীয় স্বর্ণপদক নিয়ে হ্যাটট্রিক করলেন মারিয়া ল্যাসিসকেনে

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপের হাই জাম্প ইভেন্টে স্বর্ণ জয়ের মাধ্যমে হ্যাট্রিক শিরোপা জয় করলেন মারিয়া ল্যাসিসকেনে। সোমবার কাতারের রাজধানী দোহায় বিরল এই কৃতিত্ব অর্জন করেছেন ২৬ বছর বয়সী রাশিয়ান নারী অ্যাথলেট মারিয়া।

নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে অংশগ্রহণের শর্তে যে ৩০জন রুশ অ্যাথলেট দোহা চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণের অনুমতি পেয়েছিলেন তাদের একজন হচ্ছেন মারিয়া। তিনি ইউক্রেনের ইয়রোস্লাভা মাহুচিককে টপকে স্বর্ণ পদক লাভ করেন। এর আগে ২০১৫ ও ২০১৭ চ্যাম্পিয়নশীপে হাই জাম্প ইভেন্টে স্বর্ণ পদক জয় করেছিলেন মারিয়া। ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভ করেছেন মার্কিন অ্যাথলেট ভাসতি কানিংহ্যাম।

শ্রেষ্ঠত্ব অর্জনের পর মারিয়া বলেন, ‘আজ প্রতিটি জাম্পেই আমাকে সংগ্রাম করতে হয়েছে। তৃতীয় এই পদক জয়টি যেন রূপকথার মত। অবশ্য গোটা দেশই আমার স্বর্ণ জয়ের ব্যাপারে আশাবাদী ছিল। তাদের ওই চাপটিকে আমি ভালভাবেই মোকাবেলা করতে সক্ষম হয়েছি। আজকের এই দিনটিকে আমি শুধু উপভোগ করে যেতে চাই।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি অবশ্যই অলিম্পিকের প্রস্তুতি নিচ্ছি। এটি হচ্ছে সেটিরই একটি প্রক্রিয়া। আশা করব সবকিছুই ঠিক থাকবে এবং আমি ২০২০ অলিম্পিকে লাফ দেব।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ