খেলা

প্রেসিডেন্ট হিসেবে পথচলা শুরু সাঙ্গাকারার

প্রেসিডেন্ট হিসেবে পথচলা শুরু সাঙ্গাকারার!
প্রেসিডেন্ট হিসেবে পথচলা শুরু সাঙ্গাকারার!

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছিলেন আগেই। এবার আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব নিলেন শ্রীলংকার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।

প্রথম নন-ব্রিটিশ হিসেবে ক্রিকেটের আইনকানুন প্রণেতা সংস্থার প্রেসিডেন্ট পদ অলঙ্কৃত করলেন তিনি। এক বছর মেয়াদে এ দায়িত্ব পালন করবেন লংকান কিংবদন্তি।

এমসিসির প্রেসিডেন্ট হিসেবে পথচলা শুরু করতে পেরে দারুণ উচ্ছ্বসিত সাঙ্গা। তিনি বলেন, এমসিসির মর্যাদাপূর্ণ প্রেসিডেন্ট পদে যোগ দিয়ে আমি রোমাঞ্চিত। অবিশ্বাস্য একটি ক্রিকেট বর্ষ উপহার দেয়ার জন্য আমি কঠোর কাজ করব।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট নিয়ে বহুমুখী কাজ করে এমসিসি। সেসব কাজ সম্পর্কে ক্রিকেটপ্রেমীদের অবহিত করা দরকার।

এর আগে গেল মে মাসে এমসিসির প্রেসিডেন্ট পদে মনোনয়ন পান সাঙ্গা। সংস্থার বার্ষিক সাধারণসভায় তার নাম ঘোষণা করা হয়।

এমসিসি প্রতিষ্ঠিত হয় ১৭৮৭ সালে। ক্রিকেটকে খেলা হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলতে ক্লাবটির রয়েছে অনন্য অবদান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ