খেলা

পাকিস্তানের বিপক্ষে ‍গুনাথিলাকার ব্যাটিং তাণ্ডব

পাকিস্তানের বিপক্ষে ‍গুনাথিলাকার ব্যাটিং তাণ্ডব
পাকিস্তানের বিপক্ষে ‍গুনাথিলাকার ব্যাটিং তাণ্ডব

দুর্দান্ত ফর্মে রয়েছেন ধানুস্কা গুনাথিলাকা। পাকিস্তান সফরে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান শ্রীলংকান এ ওপেনার। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৩৩ রানের ইনিংস খেলা এ ওপেনার, শনিবার টি-টোয়েন্টি ম্যাচেও ব্যাটিংয়ে ঝড় তোলেন।

শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে শ্রীলংকা।

উদ্বোধনী জুটিতে আভিস্কা ফার্নান্দোকে সঙ্গে নিয়ে ৯.৪ ওভারে ৮৪ রানের জুটি গড়েন গুনাথিলাক। আভিস্কা উইকেটের এক পাশ আগলে রাখলেও অন্য প্রান্তে রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালান গুনাথিলাকা।

একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ৩২ বলে ৮টি চার ও এক ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৭তম ম্যাচে দ্বিতীয় ফিফটি তুলে নেন তিনি। শাদাব খানের লেগ স্পিনে এলবিডব্লিউ হওয়ার আগে ৩৮ বলে ৫৭ রান করে ফেরেন গুনাথিলাকা।

পাকিস্তান ক্রিকেট দল: আহমেদ শেহজাদ, বাবর আজম, উমর আকমল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলী, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, শাদাব খান, মোহাম্মদ আমির ও মোহাম্মদ হাসনাইন।

শ্রীলংকা ক্রিকেট দল: ধানুস্কা গুনাথিলাকা, আভিস্কা ফার্নান্দো, শিহান জয়সুরিয়া, ভেনুকা রাজাপাকশে, মিনদো ভানুকা, দাসুন শানাকা (অধিনায়ক), লাকসান সান্দাকান, ইসুর উদানা, ওয়ানিন্দু হাসরঙ্গা, কাসুন রাজিথা ও নুয়ান প্রদীপ।

ধানুস্কা গুনাথিলাকা, আভিস্কা ফার্নান্দো, শিহান জয়সুরিয়া, ভেনুকা রাজাপাকশে, মিনদো ভানুকা, দাসুন শানাকা (অধিনায়ক), লাকসান সান্দাকান, ইসুর উদানা, ওয়ানিন্দু হাসরঙ্গা, কাসুন রাজিথা ও নুয়ান প্রদীপ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ